,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

news-image

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল হক বিষয়টি নিশ্চিত করেন ও জানান, দুপুরে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। কিছু সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এছাড়া স্হানীয়রা জানায়, পুনিয়াউট রেলক্রসিং প্রায় সময় দায়িত্বরত গেইট ম্যানের রয়েছে  দায়িত্বে বেশ অবহেলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা