,

‘শূন্য’ নিয়ে আসছেন সানি-রেসি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ও অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি। এ দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ শিরোনামের সিনেমায়। আগামী ২৪ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক বন্ধ বিশ্বাস বলেন, ‘আগামী ২৪ মার্চ ‘শূন্য’ সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি সিনেমার কাজ ভালো করার। প্রথম সিনেমার কাজ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে। দর্শকদের এ ভুল-ত্রুটি শোধরে দেয়ার জন্য হলেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ করছি।’

সিনেমার নাম ‘শূন্য’ হলেও সেন্সর বোর্ডে শতভাগ নম্বর পেয়ে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। জোহা মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় সানী-রেসি ছাড়াও এর মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন নবাগত তুরাজ খান ও ‘বাপজানের বায়স্কোপ’খ্যাত নায়িকা সানজিদা তন্ময়। এছাড়া আরো অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন ও পুলক।

‘চাঁদের আলো’, ‘কুলি’, ‘দোলা’খ্যাত চিত্রনায়ক ওমর সানী বর্তমানে বেশকিছু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, অন্তরে প্রেমের আগুন প্রভৃতি সিনেমার নায়িকা মৃদুলা আহমেদ রেসি। রেসি অভিনীত সর্বশেষ ‘নিয়তী’ সিনেমাটি কলকাতায় ও বাংলাদেশে মুক্তি পেয়েছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ সিনেমাটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে