,

হোটেলে বান্ধবীর সঙ্গে ম্যারাডোনার ঝগড়া, ডাকতে হলো পুলিশকে

news-image

স্পোর্টস ডেস্ক : যেখানেই যান না কেন, শিরোনামে থাকতে পছন্দ করেন দিয়োগো ম্যারাডোনা। যথারীতি এবারও আলোচনায় ফুটবল রাজপুত্র। বান্ধবী রোকিও অলিভিয়েরার সঙ্গে ঝামেলা বাধিয়ে মুখরোচক সংবাদে পরিণত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। শেষ পর্যন্ত ঝগড়াটা এতদূর গড়িয়েছে যে, পুলিশ হস্তক্ষেপের প্রয়োজন পড়ে। তবে আশার কথা, পুলিশি হয়রানিতে পড়তে হয়নি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান এই মহানায়ককে।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও নাপোলির খেলা দেখতে স্পেনে আসেন ম্যারাডেনা ও তার বান্ধবী রোকিও অলিভিয়েরা। নাপোলির পাড় ভক্ত ম্যারাডোনা মাঠে বসে দলের হার দেখেছেন। এর আগে মাদ্রিদের একটি হোটেলে ওঠেন ম্যারাডোনা-অলিভিয়েরা জুটি। বুধবার সকালে হোটেলরুমে অলিভিয়েরার সাথে ‌উত্তপ্ত বাদানুবাদে লিপ্ত হন সাবেক এই ফুটবল তারকা। এতোটাই ক্ষেপে যান ম্যারাডোনা যে, ভয়ে পুলিশকে ফোন করেন অলিভিয়েরা। এরপর অ্যাম্বুলেন্সসহ পুলিশ ভ্যানকে হোটেল ঢুকতে দেখা যায়। অবশ্য তেমন গুরুতর কিছু না হওয়ায় পরে পুলিশও চলে যায়। এই ঘটনায় ম্যারডোনা বা অলিভিয়েরা কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করেননি। এর আগে স্প্যানিশ টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকের সাথেও ঝামেলায় জড়ান ম্যারাডোনা।

পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ কারো বিপক্ষে কোনও অভিযোগ করেনি আর কেউ আহতও হয়নি। এই ঘটনার জন্য মিডিয়াকে দোষারোপ করেছেন ম্যারাডোনা। নিজের ভেরিফাইড ফেসবুকে ম্যারাডোনা বলেন, ‘আমি সবাই বলতে চাই যে, মাদ্রিদে ভালো সময় পার করছি আমি। বাকিরা এখন গল্প বানাক।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা