,

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন: দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নির্বাচন কমিশনাররা।

বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে চার কমিশনাররা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অপর চার কমিশনার হলেন- মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের স্বাগত জানান ঢাকার এসপি শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মজিবুর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কেএম নূরুল হুদা।

এ সময় নিজেদের ওপর অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পাশাপাশি বিএনপির সমালোচনায় কোনো প্রতিক্রিয়া নেই বলে মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘আমরা এখনও চেয়ারে বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময় আসেনি। তবে এতটুকু বলব- আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা