,

বিচিত্র যৌনাচারে মারা গেলো স্বামী, কারাগারে মিস বুলগেরিয়া

news-image

অনলাইন ডেস্ক : প্রাক্তন মিস বুলগেরিয়া হিসেবেই দেশে বিখ্যাত ছিলেন তিনি। অনেকেরই চোখ এবং হৃদয়ের মণি ছিলেন তিনি। কিন্তু বন্ধ দরজার ওপারে ঘটে যাওয়া এক ‘দুর্ঘটনায়’ রাতারাতি খলনায়িকা হয়ে গিয়েছেন অ্যানিটা মেজার।

অ্যানিটার বয়স এখন ৫২। বছর তিনেক আগে মৃত্যুর সময় স্বামী নিকোলাই দিমোভের বয়স ছিল ৪০। ২০১৪ সালে বাড়ির বেডরুম থেকেই অ্যানিটার স্বামীর দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু হয়েছিল অ্যানিটার স্বামীর?

বুলগেরিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শারীরিক মিলনের সময়ে অ্যানিটা এবং তাঁর স্বামী বেশ কিছু বিচিত্র ভঙ্গিমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেন। ঘটনার দিনও সেরকমই কিছু চেষ্টা করেছিলেন তাঁরা।

অ্যানিটার অবশ্য দাবি, সেদিন স্বামী নিকোলাই তাঁর হাত পা বেঁধে দিতে বলেন। এর পরে নিজের মাংসপেশি ফুলিয়ে সেই বাধন আলগা করার চেষ্টা করেন নিকোলাই। অ্যানিটার দাবি, গোটা পর্বটা ক্যামেরায় রেকর্ড করে রাখার জন্য তাঁকে বলেছিলেন তাঁর স্বামী।

কিন্তু আচমকাই গলার কাছে প্লাস্টিকের ফাঁস আটকে যায় নিকোলাইয়ের। এর ফলেই দমবন্ধ হয়ে তাঁর স্বামীর মৃত্যু হয় বলে দাবি করেছেন অ্যানিটা। কিন্তু এমন ঘটনা ঘটার সময় তিনি কেন তাঁর স্বামীকে বাঁচালেন না, সেই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি। তখন সুসময়, একসঙ্গে অ্যানিটা এবং নিকোলাই।

অ্যানিটা প্রথমে দাবি করেন, ঘটনার সময় কিছুক্ষণের জন্য দোকানে গিয়েছিলেন তিনি। ঘরে এসে স্বামীকে পড়ে থাকতে দেখেন তিনি। কিন্তু পুলিশের অ্যানিটার কথা বিশ্বাস হয়নি। তাছাড়া অ্যানিটার ব্যাগ থেকে প্রচুর ডলার এবং পাসপোর্টও উদ্ধার হয়।

যা দেখে পুলিশের সন্দেহ, দেশ ছেড়ে পালানোর মতলব ছিল প্রাক্তন মিস বুলগেরিয়ার। অ্যানিটার বিরুদ্ধে তাঁর স্বামীকে অনিচ্ছাকৃতভাবে খুন করার অভিযোগ আনে পুলিশ। সম্প্রতি প্রাক্তন মিস বুলগেরিয়ার তিন বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। অ্যানিটার অবশ্য দাবি, স্বামী নিকোলাইকেই তিনি সবথেকে বেশি ভালবাসতেন।

অ্যানিটার অভিযোগ, যৌন মিলনের সময় বিভিন্ন ভঙ্গিমা, পরীক্ষা, নিরীক্ষার জন্য চাপ দিতেন তাঁর স্বামী। আর সেটাই শেষ পর্যন্ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল। বিষয়টি আগেই নিকোলাইয়ের পরিবারকে জানানো উচিত ছিল। এ নিয়ে এখন আপসোস করছেন প্রাক্তন মিস বুলগেরিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে