,

সোশ্যাল মিডিয়ায় বারাক ও মিশেলের ভ্যালেনটাইন ডে উদযাপন

news-image
সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার ভালোবাসাটা ছিল দৃশ্যমান। সম্পর্কের ২৮ বছর পরেও যে তাদের মধ্যে ভালোবাসাটা সম্পূর্ণ অটুট সেটা ভ্যালেনটাইন ডে উপলক্ষে বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসা ব্যক্ত করেন ওবামা। হোয়াইট হাউজে তোলা দারুণ রোমান্টিক এক ছবি টুইটারে পোস্ট করে ওবামা বলেন, হ্যাপি ভ্যালেনটাইন ডে মিশেল ওবামা। ২৮ বছর ধরে তোমার সঙ্গে আছি, কিন্তু এখনো সব কিছু নতুন মনে হয়। আর মিশেলও তার জবাবটা দিয়েছেন দারুণভাবে।
হোয়াইট হাউজে আট বছর কাটানোর পরে এক দ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করে মিশেল ইনস্টাগ্রামে দেয়া পোস্টে বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা ও প্রিয় দ্বীপসঙ্গী বারাক ওবামাকে হ্যাপি ভ্যালেনটাইন ডে। হ্যাশট্যাগ দিয়ে লিখেন, ভ্যালেনটাইন। দুইজনের ভ্যালেনটাইন ডে উদযাপন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা