,

কিম জং উনের সৎ ভাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় নিহত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে বিষপ্রয়োগে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

এই অভিযোগে আটক হওয়া এক নারীকে আদালতে হাজির করা হবে। দ্বিতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সৎ ভাইকে হত্যার পেছনে কলকাঠি নেড়েছেন, তবে দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। নিহত ব্যক্তি কিম জং ন্যাম কিনা, তা মালয়েশিয়া এখনো নিশ্চিত করেনি। তবে দক্ষিণ কোরিয়া নিশ্চিত যে কুয়ালালামপুরে নিহত ব্যক্তি উ কোরিয়ার নেতার সৎ ভাই।

বৃহস্পতিবার সাবেক উত্তর কোরীয় নেতা কিম জং ইলের ৭৫তম জন্মদিন পালন করছে উত্তর কোরিয়া। বুধবার মালয়েশিয়া হাসপাতালে উত্তর কোরিয়া দূতাবাসের কর্মকর্তারা যাওয়ার পর শোনা গিয়েছিল জং ন্যামের মৃতদেহ দাবি করেছে তারা। -বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা