,

ছুটি না পেয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা!

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ঘুমের বড়ি সেবন করে কামাল হোসেন চৌধুরী (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। পবিবারের সদস্যদের অভিযোগ, ছুটি না পাওয়ায় হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে কামাল অনেকগুলো ঘুমের বড়ি সেবন করে। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বোন সীমা চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন কামাল। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ছুটি না মেলায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাহাবুদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন ঘটনার কথা শুনেছি। তবে ওই কনস্টেবল কুষ্টিয়ায় নয়, মেহেরপুরে কর্মরত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা