,

স্কুলছাত্রী ধর্ষণ : এবার পর্ণোগ্রাফি আইনে মামলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে পুলিশের পুত্রসহ ৩ বখাটে কর্তৃক স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আদালতে এবার পর্ণোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। বুধবার ধর্ষিতা বাদী হয়ে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮৩/১৭।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আইন উদ্দিন ধর্ষণ ঘটনায় জড়িতদের কাছ থেকে টাকা নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা নেন বলে বাদীর অভিযোগ।

বাদী আরো জানায়, ঘটনার দিন পুলিশপুত্র রুমানসহ ৩ বখাটে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে আপলোড করে। বিষয়টি জানানো সত্ত্বেও আইনি কোনো সহায়তা দেননি ওই ২ পুলিশ কর্মকর্তা।

বাদীর অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে হানুয়ার গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুমান, মনোহরপুর গ্রামের আজিজুর গাজীর ছেলে রয়েল হোসেন এবং একই গ্রামের মোর্শেদ গাজীর ছেলে রুবেল হোসেন বাদীকে অপহরণ করে উপজেলার নলতা গ্রামের সাখাওয়াত কবিরাজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। পরে তা ইন্টারনেটে আপলোড করে বখাটেরা।

এদিকে ঘটনার পর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন ও তাদের কতিপয় দোসর বাদীর পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে বলে দাবি করেছে বাদী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে