,

সবচেয়ে মোটা নারীর ইচ্ছা পূরণ করবেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান তার ভক্তদের জন্য কি করতে পারেন তা নতুন করে বলার কিছুই নেই। তাইতো এবার আরও একজন বিশেষ ভক্তের ইচ্ছা পূরণ করতে রাজি হয়েছেন তিনি। সেই সৌভাগ্যবান ভক্ত হলেন, বিশ্বের সবচেয়ে মোটা নারী (৫০০ কেজি) ইমান আহমেহ আবদুলাতি।

বলিউডের তিন খানেরই ভক্ত ইমান। তবে সালমান খানের জন্য ইমানের মায়া একটু বেশিই। ১১ ফেব্র“য়ারি অস্ত্রোপচারের জন্য ভারতের সাইফি হাসপাতালে ভর্তি হয়েছেন ইমান, থাকতে হবে ছয় মাস। যেখানে সারাক্ষণ সালমানের অভিনীত ছবি দেখে ও গান শুনে দিন কাটান এই মিশরিয়ান। সেখানেই নিজের চিকিৎসক বারিয়াট্রিক সার্জন ড. মুফাজ্জল লাকডাওয়ালার কাছে সল্লুর সঙ্গে দেখা করা ইচ্ছা প্রকাশ করেছেন ইমান।

এমনটি শুনে সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান জানান, যদি হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে খুব শিগগিরই ইমানের সঙ্গে দেখা করতে যাবেন সালমান। কারণ একজন অভিনেতার উচিত ভক্তদের ইচ্ছা পূরণ করা। বিশেষ করে ইমানের মতো রোগীদের বেলায়। তবে আমরা এখনও হাসপাতালের পক্ষ থেকে চিঠি পাইনি। একবার অনুমতি পেলেই সল্লু তার সঙ্গে দেখা করতে যাবেন।

অন্যদিকে, চিকিৎসক ড. মুফাজ্জল লাকডাওয়ালা বলেন, ‘যদি সালমান রাজি হন তাহলে আমরা তাকে চিঠি পাঠাবো ইমানের সঙ্গে দেখা করার জন্য।’

তিনি আরও জানান, ইমান ভালো হিন্দি বোঝেন না। কিন্তু হিন্দি গানের মিউজিক তার খুব ভালো লাগে। সে সময় আমরা তাকে প্রশ্ন করি বলিউডের কোন অভিনেতা তার প্রিয়। তিনি জানান তিন খানের নাম। কিন্তু এই খানের মধ্যে কে বেশি পছন্দের জিজ্ঞাসা করা হলে সালমান খানের নাম বলেন ইমান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের