,

ধোনির অন্য রকম খেলার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বছর আগের ফেব্রুয়ারি মাসের ঘটনা। যখন জন্ম হয়েছিল জিভার। কিন্তু সেই সময় স্ত্রী সাক্ষীর কাছে থাকতে পারেননি। পারেননি সঙ্গে সঙ্গে কন্যা সন্তানের মুখ দেখতেও। আর ঠিক দুই বছর পর মেয়ের সঙ্গে খেলার ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গেল মুহূর্তেই। যদিও সেই সময় মেয়েকে দেখতে না পারার আফসোস ছিল না তার। বরং সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহেন্দ্র সিংহ ধোনি বলেছিলেন, আমি এখন ভারতে থাকলে ভাল হত কী না তা নিয়ে কোনও প্রশ্নই নেই। আমি জানি আমার সন্তান ও তার মা ভাল আছে। কিন্তু আমি এখন দেশের কাজে রয়েছি। তাই সব কিছু অপেক্ষা করতে পারে। সেই সময় বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ছিল ভারতীয় দল।

তখন সময় না পেলেও এখন হাতে অনেক সময়। যতটা সময় পান পুরোটাই পরিবারকে দেওয়ার চেষ্টা করেন তিনি। বিশেষ করে মেয়ে জিভাকে। সম্প্রতি মেয়ের জন্মদিন পাল করতে দেহরাদুন উড়ে গিয়েছিলেন ধোনি ও সাক্ষী। এখনও ছুটির মেজাজেই কাটছে ধোনির দিন। টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। এই মুহূর্তে পর পর টেস্ট ম্যাচ খেলছে ভারত এমন অবস্থায় অনেক ফ্রি সময় তার কাছে। সদ্য বাকি অধিনায়কত্বও ছেড়েছেন তাই অনেক হালকা। শুধু নিজের ব্যাটিং নিয়েই যা চিন্তা ভাবনা। তার মধ্যেই মেয়ে জিভার সঙ্গে জমিয়ে চলছে খেলা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে