,

বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ১৪ দলের

news-image

ডেস্ক রিপোর্ট : পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের কারণে নির্মাণ কাজ শুরু করতে দেরি হওয়ায় ক্ষতি স্বরুপ বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে কেন্দ্রীয় ১৪ দল।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মাসেতু নিয়ে মিথ্যা অভিযোগের কারণে আমাদের দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। পদ্মাসেতু নির্মাণ কাজ কয়েক বছর বন্ধ ছিল। এই কারণে আমাদের দেশের এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সেটা বিশ্বব্যাংককে দিতে হবে।’
একই সঙ্গে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ যারা পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন তাদের সংসদীয় স্থায়ী কমিটিতে ডেকে স্পিকারের কাছে জবাবদিহিতা করার দাবিও জানান নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংক যাতে অর্থায়ন বন্ধ করে, সে জন্য মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়েছেন। তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই ১৪ দল মনে করে, পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সংসদীয় কমিটিতে ডেকে তাদের বক্তব্য শুনতে হবে। তখন তারা কেন মিথ্যাচার করেছেন, কেন চক্রান্ত করেছেন?
তিনি বলেন, যারা দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে তাদের কোন ক্ষমা নেই। দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পার পেয়ে যাবে তাতো হতে পারে না।
এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।-বাসস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে