,

ঢাকায় বসছে রোল বল বিশ্বকাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের পুনেতে এই খেলার উদ্ভব হয়েছিল ২০১১ সালে। রোল বল নামের এই খেলার প্রথম বিশ্বকাপও হয় সে বছর, ভারতেই। এরপর ধীরে ধীরে খেলাটির অনেক বিস্তার ঘটেছে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে কেনিয়ায় ও ২০১৫ সালে ভারতে আরো দুটি বিশ্বকাপের আয়োজন হয়।

 

এবার চতুর্থ বিশ্বকাপ বসছে বাংলাদেশে। আগামী শুক্রবার থেকে নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হচ্ছে এই আসর। বিশ্বের ৩৯ দেশ এই আসরে অংশ নেবে। এর আগে এত বেশি দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টের আয়োজন হয়নি বাংলাদেশে।

এই আসরে খেলতে এশিয়ার ১৯টি, আফ্রিকার ১১টি, ইউরোপ থেকে সাতটি ও দক্ষিণ আমেরিকার দুটি দেশ অংশ নিচ্ছে। পুরুষ দলে খেলবে ৩৯টি দেশ এবং নারী দলে ২৯ দেশ।

এই আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন ফেডারেশনের কর্মকর্তারা। রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর এসডিজি বিষযক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ এ সম্পর্কে বলেন, ‘এই বিশ্বকাপ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমার আশা। এই খেলাকে সারা দেশে জনপ্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা নেব।’

পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ছাড়াও আসরের ভেন্যু থাকবে হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর ইনডোর স্টেডিয়াম।

নিজেদের মাঠে হওয়ায় প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো সাফল্য পাওয়ার আশা করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে