,

শাহরুখের বিরুদ্ধে মামলা

news-image

 

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে রইস সিনেমার প্রচারণার জন্য ‘আগস্ট ক্রান্তি এক্সপ্রেস’ ট্রেনে চেপে মুম্বাই থেকে দিল্লি সফর করেন শাহরুখ খান, সানি লিওন ও সিনেমাটির নির্মাতা রাহুল ডোলাকিয়া। ট্রেনটি যখন ভাদোদরা স্টেশনে পৌঁছায় তখন শাহরুখকে এক নজর দেখার জন্য স্টেশনে ভিড় করেন তার ভক্তরা। এ ভিড়ে এক ব্যক্তি মারাও যান।

সম্প্রতি কোটা রেলওয়ে স্টেশনে ক্ষয়ক্ষতি করার অভিযোগ এনে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। বিক্রম সিং নামের এই ব্যক্তি গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জিআরপি’র রেলওয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

অভিযোগের বিক্রম সিং জানিয়েছেন, আগস্ট ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় শাহরুখ ট্রেনের দরজায় দাঁড়িয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু একটা ছুঁড়ে দিয়েছিলেন। এ সময় তার ভক্তরা তা নেয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। ভিড়ের কারণে বিক্রম সিংয়ের ট্রলিটি পড়ে যায় এবং তার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। শুধু তাই নয়, এতে তিনি আহতও হন।

শাহরুখের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২৭, ১২০(বি), ১৪৭, ১৪৯ এবং ১৬০ ধারায় মামলা দায়ের হয়েছে। এছাড়া ভারতীয় রেলওয়ে আইনের ১৪৫ ও ১৪৬ ধারায় এবং জনসম্পত্তি ক্ষতি প্রতিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে