,

দিনমজুরের কাছ থেকে মিতুর সিম উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে হত্যার শিকার মাহমুদা খানম মিতুর ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি উদ্ধার করা হয়েছে।ভোলার লালমোহন উপজেলার এক দিনমজুরের কাছ থেকে সিমকার্ডটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান।

প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সিমকার্ড উদ্ধারের ঘটনায় এ দিনমজুরকে আটক করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান  বলেন, লালমোহন উপজেলার এক দিনমজুরের কাছ থেকে তারা মিতুর মোবাইল ফোনের সিমটি উদ্ধার করেছেন। মিতু হত্যার সময় এ ব্যক্তি চট্টগ্রামে রিকসা চালাতেন। নগরীর বাকলিয়া থানা এলাকায় সিমকার্ডটি তিনি রাস্তায় পান বলে পুলিশকে জানিয়েছেন। কিছু দিনের মধ্যে আর্থিক টানাপোড়নে তিনি চট্টগ্রাম ছেড়ে ভোলায় চলে আসেন। পরে সিমটি মোবাইল ফোন সেটে লাগিয়ে ব্যবহার শুরু করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে সেটি উদ্ধার করে। তবে তাকে আটক করা হয়নি।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি