,

কিম জং ন্যামের ‘হত্যাকারী’ আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এর সৎ ভাই কিম জং-ন্যামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক নারীকে গ্রেফতার করেছে মালেশিয়ার পুলিশ।

স্থানীয় পুলিশ জানায়, ওই নারীকে মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনামের পাসপোর্টসহ গ্রেফতার করা হয়েছে এবং তিনি একা ছিলেন।

পুলিশ আরো জানায়, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম ডন থি হুয়ং। বুধবার কিম জং ন্যামের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলেও উল্লেখ করে পুলিশ।

এর আগে সোমবার সকালে উত্তর কোরিয়ার নেতার এ সৎ ভাই কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চীনের ম্যাকাওয়ে যাওয়ার সময় বিমানবন্দরে হামলার শিকার হন এবং তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। ন্যাম ম্যাকাওয়ে বসবাস করতেন এবং চীনের সুরক্ষা পেতেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা