,

দায়িত্ব পালনে অটল ও আপোষহীন থাকব : সিইসি

news-image

দায়িত্ব নেওয়া নতুন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আমরা সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেছি। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন-কানুন, বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপোষহীন থাকব।
বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে শপথ গ্রহণ করার পর সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের জ্ঞান ও অভিজ্ঞতা ভা-ারের অনুসরণীয় দিক নির্দেশনা কাজে লাগব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দক্ষতা ব্যবহার করব। তা করতে গিয়ে আমরা সরকার, সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সংবাদ মাধ্যম ও জনগণের সহযোগিতা প্রত্যাশা করি।
নতুন সিইসি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব প্রদান করেছেন সেজন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ। আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন হিসেবে বুধবার বিকাল ৩টায় প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণ করেছি। তারপর থেকেই আমাদের উপর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক দায়িত্ব অর্পিত হয়েছে।
তিনি বলেন, আমাদের কার্যক্রমের প্রধান উপাত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত বিভিন্ন আইন, আইনের অধীনে প্রণীত বিধিমাল ও নির্বাচন কশিনের নীতিমাল এবং নির্বাহী আদেশসমূহ। আমাদের অনুসরনীয় হবে ১৯৭২ সালের ৭ জুলাই থেকে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ টি নির্বাচন কমিশনের রেখে যাওয়া অভিজ্ঞতা সম্বলিত দিক নির্দেশনা।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা