,

সানির সঙ্গে বিয়ের বিষয়ে কিছু জানি না : নাসরিনের মা

news-image

ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে মেয়ের বিয়ের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন নাসরিন সুলতানার মা রোকসানা বেগম।

আজ বুধবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে নাসরিনের মা এ কথা বলেন।

রোকসানা বলেন, ‘সানিকে আমি কখনো চিনতাম না, শুধু নাম জানতাম।’ তিনি বলেন, কবে, কীভাবে বিয়ে হয়েছে, তা তিনি জানেন না।

একটু পরই রোকসানা সুর পাল্টে বলেন, ‘তবে সানি অন্যায় করেছে। সে বিয়ে করেছে। নাসরিনকে বউ হিসাবে মাইন্যা নিলে সানিরে মাফ কইরা দিমু। এমনি সানির বিচার চাই আমি।’

বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আজ দুপুরে সানির জামিন শুনানির কথা রয়েছে। এ জন্য দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়।

গত ২২ জানুয়ারি ঢাকার আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে নাসরিনের দায়ের করা প্রথম মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। পরে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই তাঁকে একদিনের রিমান্ডে পাঠান। সেই থেকে কারাগারে আছেন আরাফাত সানি। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা