,

রাজধানীতে ১ মার্চ থেকে মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে চলাচলকারী ২০ বছরের পুরনো বাসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে আগামী ১ মার্চ। এর পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে।

বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযানে নেতৃত্ব দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে সহযোগিতা দেবে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন।

সভায় জানানো হয়, প্রাথমিকভাবে আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মেয়র বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে চলাচলকারী বাস রাজধানীতে চলতে দেওয়া হবে না। বিআরটিএ, পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন এ ব্যাপারে একমত পোষণ করেছে।’

তিনি বলেন, ‘আইন অনুযায়ী গাড়ি চালকদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণি। এবারের অভিযানে চালকের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে। যাদের এ যোগ্যতা থাকবে না তাদেরকে রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না।’

মেয়র জানান, মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ, স্টাফ বাস নির্ধারিত জায়গায় রাখা ও অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধ করা হবে।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘মতিঝিল-দিলখুশায় যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। যারা সড়কে গাড়ি রাখবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ফুলবাড়ীয়া এলাকায় কোনও বাস টার্মিনাল নেই। সড়ক দখল করে পরিবহন মালিকরা গাড়ি রাখছেন। পর্যায়ক্রমে তাদেরকেও উচ্ছেদ করা হবে। ’

ফুটপাতের চাঁদাবাজদের প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, ‘ইতোমধ্যে আমরা ফুটপাতের ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে শাহবাগ, মতিঝিল ও পল্টন থানায় মামলা দায়ের করেছি। তাদের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। বাকিদেরও পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আটক করে বিচারের মুখোমুখি করবেন বলে আমার বিশ্বাস।’

সমন্বয় সভায় ডিএসসিসির প্রধান নিবাহী কর্মকর্তা, রাজউক, ঢাকা জেলা প্রশাসন, বিআরটিএ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা