বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বায়ুদূষণে ১১ লাখ মানুষের অকালমৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ১১ লাখ মানুষ অকালে মারা যায়। গতকাল মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি স্বাস্থ্যবিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বায়ুদূষণের কারণে প্রতিবছর সারা বিশ্বে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বে বায়ুদূষণের কারণে যত মানুষ মারা যায়, এর অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয় শুধু ভারত ও চীনে।

গতকাল বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ রিসার্চ ইনস্টিটিউট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। গতকাল মঙ্গলবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। হেলথ এফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভালুয়েশন যৌথভাবে গবেষণাটি করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরে চীনে বায়ুদূষণের কারণে মৃত্যুর হার বেড়ে গেছে। এই হার বাড়ছে ভারতেও। দেশটিতে আগের চেয়ে প্রায় ৫০ ভাগ মৃত্যুর হার বেড়েছে এই বায়ুদূষণের কারণে। ভারতের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র কণা ভেসে বেড়ায়; যা মানুষের ফুসফুসকে সহজেই আক্রান্ত করে ফেলছে। এ কারণে ফুসফুসের ক্যানসার, শ্বাসনালির জটিল সংক্রমণ ও হৃদ্‌রোগের হার বেড়ে যাচ্ছে। বাতাসে পিএম ২.৫ নামের বিপজ্জনক উপাদানের উপস্থিতির কারণেই এই অকালমৃত্যুর ঘটনা ঘটছে। আর এদিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়, বায়ুদূষণ সমস্যা নিয়ন্ত্রণে চীন বেশ কিছু পদক্ষেপ নিলেও ভারতে তা বেড়েই চলেছে। বায়ুদূষণে মৃত্যু ঘটা দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষ অবস্থানে আছে ভারত। দেশটিতে ১৯৯০ সালে বায়ুদূষণজনিত জটিলতায় প্রায় ৭ লাখ ৩৭ হাজার ৪০০ মানুষের অকালমৃত্যু হয়েছে। আর ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ১০ লাখ ৯০ হাজার।

দিল্লিভিত্তিক এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউটের মহাপরিচালক অজয় মাথুর বলেন, বায়ুদূষণের বিরূপ প্রভাব রোধ করতে চাইলে সুস্পষ্টভাবে এর বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ বাড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ