,

ডাবল মার্ডার মামলার আসামী, অস্ত্রসহ ডাকাত ও ৮০০০ পিস ইয়াবাসহ মোট ৬ জন গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। অভিযানকালে ডাবল মার্ডার মামলার আসামী, ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ভোরে সদর থানা পুলিশ হবিগঞ্জের মাধবপুর থেকে ডাবল মার্ডার মামলার আসামী মোঃ বাচ্চু মিয়া (৪২), পিতাঃ মৃত ফজলু মিয়া, মোছাঃ আকলিমা (৩০), স্বামী, বাচ্চু মিয়াকে গ্রেফতার করে। অন্যদিকে বিজয়নগরের সিঙ্গারবিল পূর্বপাড়ার মাদক ব্যবসায়ী শাহিন আলম প্রকাশ (আপন) (২১), মোঃ ইয়াছিন (২৬)কে ৮ হাজার পিস ইয়াবা সহ সদর থানার দক্ষিণ জাঙ্গাল সাকিনের দানা মোল্লা বহুমুখী মৎস হেচারীর গেইটের সামনে থেকে গ্রেফতার করেছেন। এদিকে, দেশীয় তৈরী লোহার পাইপগান, রাম দা ও লোহার রডসহ ৪ ডাকাত গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত ডাকাদের নাম এনামুল হক জুয়েল (২৪), আজিজুর রহমান রুবেল (২৮), জহিরুল ইসলাম (৩০), আতিকুর রহমান আবেদ (২৮)। তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরী লোহার পাইপগান, কাঠের হাতলযুক্ত ৩টি রাম দা ও ১টি লোহার রড উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান, ডাবল হত্যার ঘটনায় থানায় মামলা রয়েছে। ডাকাতদের ডাকাতি ও অস্ত্র আইনে এবং ইয়াবা উদ্ধারের ঘটানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গেফতারকৃত ৬ জনকেই বিজ্ঞ আদালাতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা