,

বিশ্বব্যাংকের ১৬ গাড়িসহ পাস বই তলব

news-image

নিউজ ডেস্ক : শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের ১৬টি গাড়িসহ পাস বই তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আজ বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম খান।

মইনুল জানান, শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ১৬টি গাড়ি, কাগজপত্র ও পাস বই তলব করা হয়েছে। তিনি জানান, বিশ্বব্যাংকের অধীনে কোরীয় নাগরিকসহ বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে কাজ করেছেন। তারা শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুবিধা নিয়েছিলেন। বিপরীতে তাদের কাগজপত্র, পাস বই দেওয়া হয়েছিল।

কিন্তু কাজ শেষে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় তারা কাগজপত্র, গাড়ি ও পাস বই হস্তান্তর করেননি। তাই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করা হয়েছে, গাড়িগুলোসহ কাগজপত্র হস্তান্তরের জন্য। এ বিষয়ে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতেও কান্ট্রি ডিরেক্টরকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা