,

চার বছর পর…

news-image

বিনোদন ডেস্ক : গত বছরই শিল্পপতি জিন গুড এনাফকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কিন্তু বিয়ের পর স্বামীর সঙ্গে সময় কাটাতে পারছেন না একদমই। দীর্ঘদিন পর নতুন ছবির শেষ অংশের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ‘ভাইয়াজি সুপারহিট’ এর মাধ্যমে বলিউডে চার বছর পর প্রত্যাবর্তন হচ্ছে তার। আর তিন-চার মাসের মধ্যেই ছবিটি মুক্তি পাবে। নিরজ পাঠক পরিচালিত এ ছবিতে সানি দিওলের বিপরীতে দেখা যাবে তাকে। সর্বশেষ চার বছর আগে প্রীতির ‘ইশক ইন প্যারিস’ ছবিটি মুক্তি পেয়েছিলো। এ ছবিতে একেবারেই ভিন্ন রুপে দেখা যাবে এ অভিনেত্রীকে।

এ বিষয়ে প্রীতি বলেন, আমার নতুন ছবি ‘ভাইয়াজি সুপারহিট’ প্রায় তৈরি। খুব শিগগিরই এটি দেখতে পারবেন দর্শক। আমি ‘বাবলি’ শব্দটা খুবই অপছন্দ করি। কারণ আমার নাম শুনলে প্রথমেই লোকে এই শব্দটা ব্যবহার করে। কিন্তু এতদিন পর এমন একটা ছবি করছি, যেখানে চরিত্রটাও তেমনই। আমি অবশ্য তাতেও এক্সাইটেড! ছবিটা মোটেই সিরিয়াস নয়। তাই শুটিং করতে মজা লেগেছে। বিয়ের ঠিক পরেই শুটিংয়ের জন্য ফিরতে হয়েছিল। চরিত্রটা এক দিক থেকে আমার অভিনীত অন্য চরিত্রগুলোর চেয়ে আলাদা।

চরিত্রের লুক’টা একদম দেশি। আগে বিভিন্ন ছবিতে শাড়ি পড়ার সুযোগ কম মিলেছে। এবার সেই আফসোসটা মিটে গেল। শাড়ি, মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, সবই রয়েছে। শুটিংয়ের সময় বার বার আয়নায় নিজেকে দেখেছি আর ভেবেছি,বাহ্! বেশ নতুন লাগছে! তাই আমার নতুন এ রুপ দেখার জন্য একটু অপেক্ষায় থাকুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে