,

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, সড়কে যানজট

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। নিহতের নাম মো. আরিফ হোসেন (৩০)। তার বাড়ি নাটোরে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা-থেকে নাটোরগামী মালবাহী একটি ট্রাক মির্জাপুর উপজেলার পাকুল্যা আজিজ ফিলিং স্টেশনের সামনে দাঁড়ানো ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপার আরিফ নিহত হয়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, ‘যানজট নিরসনের জন্য কাজ করা হচ্ছে। ‘

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা