,

কাশ্মিরের নিয়ন্ত্ররেখায় ফের বন্দুকযুদ্ধ, নিহত সাত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে ফের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত সাতজন। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং তিনজন ভারতীয় সীমান্তরক্ষী। এছাড়া ভারতীয় ভূখণ্ডে একজন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর এক বিবৃতিতে দেশটির তিন সীমান্তরক্ষী নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নিহতরা হচ্ছেন নায়েক গোলাম রসুল, নায়েক ইমরান জাফর ও সিপাহী ইমরান বখশ।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া এএফফি-কে বলেন, “জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জওয়ান।”

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভিমবার জেলার থুব সেক্টরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্প্রতিক মাসগুলোতে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রায়ই গুলিবিনিময়ের ঘটনা ঘটছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলার পর থেকে কাশ্মির নিয়ে দুই দেশের বিদ্যামন উত্তেজনা তীব্রতায় রূপ নেয়। উরি হামলার কয়েকদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ‘সার্জিক্যাল হামলা’ চালানোর দাবি করে ভারত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা