,

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বাংলাদেশি তরুণী নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানদিয়েগোতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ২১ বছরে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছে। সোমবার এবিসি টেন নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নিহত ওই তরুণীর নাম শায়রা নূর। ফেসবুক পেজে তার বাড়ি ঢাকায় বলা হয়েছে।

শায়রা সানদিয়েগো এল কাজন এলাকার আমেরিকান এভিয়েশন অ্যাকাডেমিতে বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি নয় মাস আগে ওই অ্যাকাডেমিতে ভর্তি হন। তার বাবা পেশায় পাইলট বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সানদিয়েগোর শেরিফ সার্জেন্ট অ্যান্ড্রিউ মইনস জানিয়েছেন, স্থানীয় সময় রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে জিলেসপি ফিল্ড বিমানবন্দর থেকে একজন প্রশিক্ষক ও শায়রাসহ আরেক শিক্ষার্থীকে নিয়ে সেসনা বিমানটি উড্ডয়ন করে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র আইজাক সানচেজ জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের পরপরই বেশ উপরে উঠে যায়। এসময় তারা সাহায্যের আবেদন জানায়। পরে বিমানটি রামোনার পাহাড় এলাকায় বিধ্বস্ত হয়। এক প্রত্যক্ষদর্শী বিমান বিধ্বস্তের বিষয়টি ফোন করে পুলিশকে জানায়। প্রায় এক ঘণ্টা পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ক্লিভল্যান্ড ন্যাশনাল বনের কাছে পামো ভ্যালিতে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।

যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে সড়ক পথে যাওয়া কঠিন হওয়ায় উদ্ধারকর্মীরা সেখানে হেলিকপ্টারে করে গিয়ে আহতদের উদ্ধার করে । রাত হয়ে যাওয়ায় রোববার অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়। সোমবার সকালে ফের অনুসন্ধান শুরু হয়।

সানচেজ জানান, সোমবার সকালে শায়রার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শায়রার বান্ধবী দেসাই শুভাম জানিয়েছেন, নয় মাস আগে শায়রা আমেরিকান এভিয়েশন অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল। সে তার বাবার মতোই পেশাদার পাইলট হতে চেয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের