,

হিটলারের মতো দেখতে তিনি, অতঃপর …

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধে খলনায়ক এডলফ হিটলারের মতো দেখতে এক ব্যক্তিকে আটক করেছে অস্ট্রিয়ান পুলিশ।হিটলারের জন্মশহর ব্রাউনাউয়ে লোকটিকে একাকী ঘোরাঘুরি করতে দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
২৫ বছর বয়সের লোকটির অবিকল হিটলারের মতো চেহারা, তার মতো গোঁফ, চুল- এ যেন হিটলারের কার্বন কপি।১৮৮৯ সালের ২০ এপ্রিল ব্রাউনাউ শহরে জন্মগ্রহণ করেন হিটলার। নাৎসি অনুসারীদের কাছে হিটলারের জন্মস্থান তীর্থভূমির মতো।লোকটি নিজেকে হ্যারল্ড হিটলার হিসেবে পরিচয় দিয়েছেন। ১৯৪৭ সালে প্রণীত অস্ট্রিয়ার আইন অনুযায়ী, নাৎসি আদর্শ প্রচার নিষিদ্ধ। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।
অস্ট্রিয়ান পুলিশের মুখপাত্র ডেভিড ফার্টনার দাবি করেছেন, লোকটি নিঃসন্দেহে হিটলারের আদর্শ প্রচার করেছেন।হিটলার যে বাড়িতে জন্মগ্রহণ করেন তার আশপাশে লোকটিকে ঘুরতে দেখে তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এ থেকে লোকটি সম্পর্কে জানতে পারে পুলিশ এবং পরে তাকে আটক করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা