,

অ্যামির ব্যক্তিগত ছবি ফাঁস

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বর্তমানে ২.০ বা রোবট-টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়েছে এ অভিনেত্রীর ব্যক্তিগত দুটি ছবি।

এদিকে ফ্রিকি আলী সিনেমা খ্যাত এ অভিনেত্রীর দাবি, তার মোবাইল ফোন হ্যাক হয়েছে এবং তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে।

লন্ডন থেকে চেন্নাই যাওয়ার পথে কানেকটিং ফ্লাইট ধরতে মুম্বাইয়ে যাত্রাবিরতি দিতে হয়েছিল এ অভিনেত্রীকে। এ সময় একটি মোবাইল ফোন স্টোরে সাময়িক অবস্থান করেন তিনি। ধারণা করা হচ্ছে, সেখান থেকেও হ্যাক হতে পারে।

এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানান, অ্যামির ফোনে অটো সিঙ্ক চালু ছিল। যখন ছবিগুলো তোলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে আই-ক্লাউডে সেভ হয়ে যায়। এ অভিনেত্রী যখন তার লন্ডনের বাড়িতে ছিলেন, তখন কয়েকদিন তিনি তার অ্যাকাউন্টে লগ ইন করেননি। এরপর তিনি কয়েকবার চেষ্টা করেও এটি খুলতে ব্যর্থ হন তখন তিনি সার্ভিসিংয়ের জন্য স্থানীয় একটি দোকানে যান। সূত্রটি বলেন, ‘অনলাইনে যে ছবিগুলো ফাঁস হয়েছে তা গত ৭ ফেব্রুয়ারি তুলেছিলেন। ধারণা করছেন, তার ফোন হ্যাক হয়েছে।’

এ প্রসঙ্গে অ্যামি বলেন, ‘এ ঘটনায় আমি খুবই আশ্চর্য হয়েছি। বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে নেয়া উচিৎ। আমি লন্ডনে সাইবার ক্রাইম সেলে এ বিষয়ে অভিযোগ করব। এ মুহূর্তে সাইবার সুরক্ষা খুবই প্রয়োজন।’

এ অভিনেত্রী মুম্বাই সাইবার ক্রাইম সেলেও অভিযোগ করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা