,

একসঙ্গে গাইবেন আসিফ-মোনালি

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। চলচ্চিত্রে তিনি নিয়মিত প্লে-ব্যাক করছেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার ‘দোস্ত দুশমন’ শিরোনামের সিনেমার একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। এতে তার সঙ্গে গাইবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। আগামীকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি স্টুডিওতে এ গানের রেকর্ডিং হবে। এতে কণ্ঠ দিবেন আসিফ আকবর। মুম্বাইয়ের একটি স্টুডিওতে কণ্ঠ দিবেন মোনালি ঠাকুর। নির্মাতা সূত্রে এ তথ্য জানা যায়।

‘বোঝে নারে মন’ শিরোনামের এ গানের কথা লিখেছেন সুদিপ কুমার দীপ। সুর করেছেন আলী আকরাম শুভ।

১৯৭৭ সালে দেওয়ান নজরুল হিন্দি ‘শোলে’র অনুকরণে ‘দোস্ত দুশমন’সিনেমা নির্মাণ করেছিলেন। এবার নাম ঠিক রেখে গল্পের পরিবর্তন করে নির্মিত হতে যাচ্ছে ‘দোস্ত দুশমন’চলচ্চিত্র। ভারত-বাংলাদেশ যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে।

বাংলাদেশের বি. কে আজাদের পরিচালনায় এ সিনেমায় বাংলাদেশ ও ভারতের জনপ্রিয়শিল্পীরা অভিনয় করবেন। ইতোমধ্যে বাংলাদেশের অভিনেতা অমিত হাসান, কমল পাটকের, চিত্রনায়ক জয় চৌধুরী, রোমানা ইসলাম নীড় চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে কলকাতা থেকে চুক্তিবদ্ধ হয়েছেন, আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত রনি।

সিনেমাটিতে প্রধান দুটি জুটি রয়েছে। চিত্রনায়ক জয়ের বিপরীতে এতে অভিনয় করবেন রোমানা ইসলাম নীড়। নবাগত বিজয় খানের বিপরীতে ওপার বাংলার জনপ্রিয় কোনো চিত্রনায়িকাকে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সিনেমার কাহিনি নতুন করে লিখেছেন- আবদুল্লাহ জহির বাবু। সংগীতায়োজন করছেন আলী আকরাম শুভ ও ভারতের বাপ্পী লাহিড়ি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা