,

ইতিহাস সৃষ্টির প্রতীক্ষায় ভারত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করার প্রতীক্ষায় রয়েছে ভারত। ভারতের দক্ষিণাঞ্চলের শ্রীহরিকোর্ট থেকে বুধবার শতাধিক স্যাটেলাইটবাহী এ রকেট উৎক্ষেপণ করা হবে। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় মহাশূন্য গবেষণা সংস্থা (আইএসআরও) একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যল (পিএসএলভি) মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের জন্য ৭১৪ কিলোগ্রাম ওজনের একটি স্যাটেলাইট এবং ১০৩ টি ক্ষুদ্রাকৃতির ন্যানো স্যাটেলাইট বহন করে নিয়ে যাবে। ন্যানো স্যাটেলাইটগুলোর সামষ্টিক ওজন হবে ৬৬৪ কিলোগ্রাম।

আইএসআরও জানায়, প্রায় সবগুলো ন্যানো স্যাটেলাইট ইসরাইল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমীরাত ও যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৯৬ টি স্যাটেলাইট আনা হয়েছে। উৎক্ষেপণ সফল হলে একসঙ্গে এতগুলো স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রথম দেশ হওয়ার গৌরব অর্জন করবে ভারত। এর আগে ২০১৪ সালে রাশিয়া একটি রকেটে ৩৯ টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা