,

শশীকলার মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না শশীকলার। কেননা উৎসবিহীন সম্পদ অর্জনের মামলায় সুপ্রীম কোর্ট তার চার বছরের কারাদণ্ড বহাল রেখেছেন।

আজ মঙ্গলবারসুপ্রিম কোর্ট তাকে চার বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হল। বিচারপতি পিসি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ এই রায় শুনিয়েছে। গত বছরের জুন মাস থেকে এই রায়দান স্থগিত ছিল।

এর আগে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় জয়ললিতা ও তার সঙ্গীদের গতবছর নির্দোষ ঘোষণা করলে, পরে এই মামলার আবেদনকারী হিসাবে কর্ণাটক সরকার সুপ্রিম কোর্টে ফের রায়ের বিরুদ্ধে আবেদন করে। সেই মামলার রায়দানই এতদিন স্থগিত ছিল, যা এদিন মঙ্গলবার ঘোষণা হল।

এর আগে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল, আগামী এক সপ্তাহের মধ্যেই এই মামলার রায় দেয়া হবে। সেইমতো সোমবার পেরিয়ে গেলেও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। তবে সোমবার জানানো হয়, মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা হবে। জয়ললিতার সঙ্গে শশীকলা নটরাজনও এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন। এই রায়ের ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আর বসতে পারবেন না শশীকলা। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে দোষী সাব্যস্ত শশীকলা ও তাঁর সঙ্গীদের প্রত্যেককে ১০ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা