,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রম ভালোবাসা দিবস উদযাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের জন্য এবারের বিশ্ব ভালবাসা দিবসটি ছিল কিছুটা ব্যতিক্রম ও স্মরণীয়। সারাদিন নেচে-গেয়ে উৎসবে-আনন্দে মাতোয়ারা ছিলেন প্রতিবন্ধীরা। উৎসব আয়োজনের মধ্যে ছিল প্রতিবন্ধীদের সঙ্গীত পরিবেশনা, নাচ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। গতকাল মঙ্গলবার জেলা শহরের পুলিশ লাইন্স মাঠে প্রতিবন্ধীদের জন্য ‘বন্ধু তোমাকে চাই, অসহায় মানুষের পাশে’ নামে একটি ফেসবুকভিত্তক স্বেচ্ছাসেবী সংগঠন এ আনন্দ-উৎসবের আয়োজন করে। দুপুরে এ আনন্দ-উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উৎসবের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়ার নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ প্রমুখ। পরে উদ্বোধনী আলোচনা শেষে প্রতিবন্ধীরা নেচে-গেয়ে ভালোবাসা দিবস উদযাপন করেন। এরপর বিকেলে প্রতিবন্ধীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা শেষে অতিথিরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা