,

প্রতিবন্ধি আর পথ শিশুদের প্রতি ভালোবাসা

news-image

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া থেকে : বিশ্ব ভালোবাসা দিবস পালনে পিছিয়ে ছিলোনা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংগঠন। তবে ব্যতিক্রম ছিলো ফেসবুক ভিত্তিক দুটি সংগঠন। তারা প্রতিবন্ধি আর পথ শিশুদের নিয়ে পালন করলো দিনটি। “বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে” সংগঠনটি জেলা পুলিশের সার্বিক সহায়তায় প্রতিবন্ধি শিশুদের নিয়ে নেচে গেয়ে দিনটি উদ্যাপন করে । এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। ওদিকে ডয়িং সামথিং ডিফারেন্ট ফর ব্রাহ্মণবাড়িয়া নামের আরেকটি ফেসবুক ভিত্তিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে প্রায় ৭৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করে। সারাদিনব্যাপী অনুষ্ঠানে ছিল কেক কাটা, গোলাপ ফুল ও বেলুন উপহার এবং চকলেট- মিষ্টিতে আপ্যয়ন। কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী নজরুল ইসলাম,নিহার রঞ্জন সরকার,সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,শফিকুল ইসলাম,তরুন আইনজীবি সাদ্দাম হোসেন মিশু, সংগঠনের সদস্য নোমান মাহমুদ,রাফিউল ইসলাম। অনুষ্ঠানের উদ্দেশ্যে তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম কর্মকর্তা উত্তম কুমার মল্লিক।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা