,

কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’

news-image

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা বিভাগের জন‌্য ওই নামই তাকে বলেছেন।

কুমিল্লা-১০ আসনের সাংসদ কামাল বলেন, “আজকে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ‌্যতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে।” প্রশাসনিক কাঠামো অনুযায়ী দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা রাজশাহী, সিলেট, রংপুর ও বরিশালের পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা বিভাগের চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন পায়।
তখনকার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সেদিন জানিয়েছিলেন, ঢাকা বিভাগ ভেঙে ফরিদপুর নামে একটি বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী জেলা নিয়ে আরেকটি বিভাগ গঠনের সিদ্ধান্তও সরকারের রয়েছে।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরই সংসদে বলেছিলেন, চট্টগ্রাম বিভাগ ভেঙে কুমিল্লাকে আলাদা বিভাগ করা হলে ফেনীকে কোন বিভাগে দেবেন, তা নিয়ে তিনি সমস্যায় রয়েছেন।

দেশের নবম বিভাগ হিসেবে ময়নামতি বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্তও নিকারের অনুমোদন পেতে হবে। কোন কোন জেলা আর কত আয়তন নিয়ে নতুন এই বিভাগ হবে, তা চূড়ান্ত হবে তখনই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা