,

সমাজ সংসারে উপপেক্ষিত ব্রাহ্মনবাড়িয়ার অবহেলিত হিজড়া জনগোষ্ঠী

news-image

নিজস্ব প্রতিবেদকহিজড়া। তারা ও মানুষ। অথচ সমাজ-সংসারে অবহেলার শিকার। শারিরীক গঠন প্রকৃতির কারনেই তারা পরিবার ও সমাজের কাছে বঞ্চনা আর লাঞ্চনার পাত্র। এরা ঢংয়ের সাজ গুজ নিয়ে ব্যস্ত থাকে। সমাজের অন্য দশ জন মানুষের মতই তাদেরও রয়েছে আবেগ-অনুভূতি। মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকার প্রত্যাশা। কারো কাছে হাতপাতা বা দয়ায় বেঁচে থাকতে রাজী নন তারা। সংশ্লিষ্টরা বলছেন, তাদের পুনর্বাসনের মাধ্যমে আত্বনির্ভরশীল করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। সমাজের মুল স্্েরাত ধারায় ফিরিয়ে আনতে চলছে প্রচেষ্টা। প্রশিক্ষনের মাধ্যমে তাদের জীবনের মোড় ঘুড়ে যাবার প্রত্যাশা সংশ্লিষ্টাদের।
ব্রাহ্মনবাড়িয়া জেলায় অন্তত দু, আড়াই হাজার হিজড়া রয়েছে। এরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের আয়ের নির্দিষ্ট মাধ্যম নেই। এক প্রকার ভবঘুরে জীবন-যাপন করে। সাম্প্রতিক সময়ে হিজড়াদের উৎপাত অনেক বেড়েছে। বিয়ের গাড়ি আটকে টাকা নেয়া, বিভিন্ন দোকান থেকে টাকা তোলা নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়াঁয় তাদের। এ অবস্থায় সদর উপজেলা পরিষদ উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের অর্থ সহায়তায় সদর উপজেলা পরিষদ তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করে। এর আগে সমাজ সেবা অধিদফতর কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করে। এ পর্যন্ত অন্তত ১শ জন হিড়জাকে প্রশিক্ষন প্রদান করে। তারা মূলত বিভিন্ন অনুষ্ঠনে নাঁচ-গান করে জীবিকা নির্বাহ করে। পরিবারের সঙ্গে থাকতে পারে না। কোনো বিয়ের আসরে বা গ্রামাঞ্চলে অথবা শহরতলীতে কোন নবজাতক জন্মানোর খবর পেলেই ছুটে চলে তারা। নেচে-গেয়ে মানুষকে আনন্দ দিয়ে অর্থ আদায় করে। এছাড়া শহরের বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলেও জীবিকা নির্বাহ করে তারা। হিজড়া সম্প্রদায়ের দাবী, সব স্তারে তাদের পুর্ন বাসনের পদক্ষেপ নেয়া প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে