,

তাইওয়ানে বাস দুর্ঘটনায় নিহত ৩২

news-image

তাইওয়ানে একটি পর্যটন বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। সোমবার রাতে রাজধানী তাইপেইয়ের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৩০ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, তাইপেইয়ের স্থানীয় হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটিতে যে সব যাত্রীরা ছিলেন তাদের বয়স ২০ থেকে ৬০য়ের মধ্যে।

তাইওয়ানের ট্যুরিজম ব্যুরোর তথ্য অনুযায়ী, টিয়েহ লিয়েন হুয়া এজেন্সির ওই পর্যটক বাসটি পর্যটকদের নিয়ে ভ্রমণে যাচ্ছিল। এটি কিভাবে দুর্ঘটনা কবলিত হলো তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা