,

জেএমবি নেতা সাইদুরসহ ৩ জনের বিচার শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তৎকালীন প্রধান সাইদুর রহমান ওরফে জাফর ওরফে আইয়ুবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা বিচার শুরুর আদেশ দেন।

আগামী ১৪ মার্চ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

তিনি জানান, চার্জ গঠনকালে সাইদুর রহমান আদালতে হাজির ছিলেন।

মামলার অপর দুই আসামি হলেন-সাইদুর রহমানের দেহরক্ষী আব্দুল্লাহেল কাফি ও কাফির স্ত্রী আয়শা আক্তার। তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

তাপস কুমার পাল জানান, সাইদুর রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে আদালতকে জানিয়েছেন।

মামলাটিতে ২০১০ সালের ৭ আগস্ট ডিবির ইন্সপেক্টর সোহরাব হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলাটির বিচার শুরুর জন্য ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে ২০১১ সালের ২ জানুয়ানি পাঠানো হয়। ওই আদালত মামলাটিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করেন। কিন্তু আইন অনুযায়ী মামলাটিতে সরকারের অনুমোদন না থাকায় পরে ওই আদালত মামলাটি মহানগর দায়রা জজ আদালতে ফেরত পাঠান। পরে মহানগর দায়রা জজ আদালত ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠান।

২০১৬ সালের ২৬ আগস্ট মামলাটিতে সরকার অনুমোদন দেয়। গত ৪ জানুয়ারি আদালত নতুন করে অভিযোগপত্র গ্রহণ করেন। মামলাটিতে মোট ২১ জন সাক্ষী রয়েছেন।

২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে আসামিদের ২৪ ধরনের জিহাহি বইসহ গ্রেপ্তার করা হয়।

জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের মৃত্যুদণ্ড হওয়ার পর ২০০৬ সালের শেষের দিকে সাইদুর রহমান দলটির প্রধানের দায়িত্ব গ্রহণ করে পুনর্গঠিত করেন। তিনি দেশের অভ্যন্তরে সস্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করার জন্য সুরা সদস্য নিয়োগ করে তাদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দিতেন। তিনি নিজে বিভিন্ন জেলায় সফর করে নেতা-কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে