,

তিল তেলের উপকারিতা

news-image

অনলাইন ডেস্ক : তিল তেলের একদিকে যেমন রয়েছে ওষধি গুণ, তেমনই পুষ্টি উপাদানেও ভরপুর। সুস্বাস্থ্যে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, ডায়েটারি ফাইবার ও ভিটামিনে সমৃদ্ধ তিল তেলের গুণাগুণগুলি চলুন জেনে নেওয়া যাক-
রক্তচাপ নিয়ন্ত্রণ
রচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তিল তেল। নিয়ন্ত্রণে রাখে সিস্টোলিক ও ডায়াস্টোলিক। সেইসঙ্গে বডি মাস ইনডেক্স (বিএমআই) কমায়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ
তিল তেলে যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে তা রক্ত জমাট বেঁধে যাওয়া কমায়। হৃদস্পন্দন নিয়মিত রাখতে সাহায্য করে। ধমনীর মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তিল তেলে ৩৫-৫০ শতাংশ লিনোলেয়িক অ্যাসিড থাকে, যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমায়।

ক্যান্সার প্রতিরোধ
প্রস্টেট, অন্ত্রাশয়, ফুসফুস, কোলন ও স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

যন্ত্রণায় উপশম
তিল তেলের অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিপাইরেটিক ও অ্যানালজেসিক উপাদান যন্ত্রণার উপশম ঘটাতে সাহায্য করে।

সর্দি-কাশি সারাতে
তিল তেলের অ্যান্টি ভাইরাল গুণাগুণ আছে। যা ভাইরাস আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। সর্দি-কাশি ও সাইনাসের চিকিত্সায় দারুণ উপকার দেয়। বন্ধ নাকে তিল তেল লাগালে আরাম পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা