,

যে কারণে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রটি আগের চেয়ে আলাদা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১২ ফেব্রুয়ারি সকালে নতুন ধরণের একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আগের মতোই দেশটি এই পরীক্ষা চালিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।

আগের সবগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সম্প্রতি চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি বড় পার্থক্য রয়েছে। সেটি হলো- এই ক্ষেপণাস্ত্রটি কয়লা, চারকোল, পিটের মতো কঠিন জ্বালানিতে চলে। এর আগের ক্ষেপণাস্ত্রগুলো ছিল তরল জ্বালানী নির্ভর।

এ ধরণের প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সহজেই এবং খুব কম সময়ে উৎক্ষেপণ করা যায় এবং শত্রুপক্ষের জন্য এটি সনাক্ত করাও কঠিন। ফলে এ ধরণের ক্ষেপণাস্ত্র নির্মাণ উত্তর কোরিয়ার বড় ধরণের অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপক যন্ত্রটিও স্থানীয় প্রযুক্তিতে তৈরি বলে পিয়ংইয়ং জানিয়েছে। ফলে দেশটি এ ধরণের যন্ত্রের জন্য বিদেশের উপর নির্ভরশীলতা কমবে। প্রচলিত টায়ারের চাকার পরিবর্তনে ক্যাটার পিলার ট্রাক বা চেইনের চাকা লাগানো ট্রাকে উৎক্ষেপণ যন্ত্রটি পরিবহন করা হয়েছে। তার মানে প্রচলিত পথের পরিবর্তে এটি যেকোনো স্থানে বহন করা যাবে।

এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে ‘কোল্ড ইজেক্ট’ বা ঠাণ্ডা নিক্ষেপ প্রযুক্তি ব্যবহার করে। সাধারণত দুই পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উৎক্ষেপক যন্ত্র থেকে বেরিয়ে যাবার আগেই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনটি চালু হয়। ফলে উৎক্ষেপক যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ‘কোল্ড ইজেক্ট’ পদ্ধতিতে সংকুচিত গ্যাসের মাধ্যমে প্রথমে ক্ষেপণাস্ত্রটি ছুড়ে দেয়া হয়। পরে সেটির ইঞ্জিন চালু হয়। এর ফলে নিক্ষেপক প্লাটফর্মটি আবার ব্যবহার করা যায়।

গত ১৩ মাসে উত্তর কোরিয়া দুইটি পারমানবিক পরীক্ষা ও ২০টির বেশি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কিন্তু নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে দেশটির সামরিক অগ্রগতির যে আভাস পাওয়া যাচ্ছে, তাতে উত্তর কোরিয়ায়ই হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে