,

দেশের পথে মুশফিকরা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত সফর শেষে আজই দেশে ফিরছে বাংলাদেশ দল। ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টায় দেশের মাটিতে পা রাখার কথা টাইগারদের।

আজ সকাল ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার দিকে রওনা দেন তামিম-সাকিবরা। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশ দল।

এদিকে সবাই দেশে ফিরছেন না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আরব আমিরাতে যাচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত কাজের জন্য কয়েকদিন ভারতে থাকা হতে পারে মুশফিকুর রহীম ও তাইজুল ইসলামের।

১৬ বছরের বেশি সময় পর ভারতে দ্বিপাক্ষিক টেস্টে অংশ নেয় বাংলাদেশ। একমাত্র টেস্টে ভারতের কাছে ২০৮ রানে হেরেছে মুশফিকরা।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে মাশরাফি-মুশফিকরা। সে লক্ষ্যে আগামী ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে