,

পাকিস্তানের মাটিতে এবার নিষিদ্ধ আমেরিকার বাসিন্দারা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সোমবার আমেরিকা সফরে যেতে গিয়ে ভিসা পাননি পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান তথা পাকিস্তানের একটি বড় ইসলামিক দলের নেতা মৌলানা আব্দুল গফুর হায়দেরি। জাতিসংঘের হেডকোয়ার্টারে একটি বিশেষ বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টেকনিক্যাল এরোর দেখিয়ে ভিসা আটকে দেওয়া হয়েছে পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যানের। এদিকে আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান।

আর সেই কারণে মার্কিন কোন প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। পাক সিনেটের চেয়ারম্যান রেজা রাব্বানি এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে নানান জল্পনা। অনেকের মতে, কার্যত আমেরিকার সিদ্ধান্তের বদলা নিতে এবার কি পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ হচ্ছে আমেরিকা? যদিও এই বিষয়ে নওয়াজ সরকার কোন সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গেছে। পাক সিনেটের চেয়ারম্যানের এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে এই জল্পনা!

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র চলতি মাসের ১৩ থেকে ১৪ তারিখে অনুষ্ঠিত বৈঠকে সিনেটর হায়দারির নেতৃত্বে পাক প্রতিনিধি দলের যোগ দেওয়ার কথা ছিল। ভিসা বিলম্বের কারণে সে বৈঠকে যোগ দিতে পারেন নি মাওলানা হায়দারি। পরে পাক সিনেটের চেয়ারম্যানের নির্দেশে এই সফর বাতিল করেন মাওলানা হায়দারি। এর পরিপ্রেক্ষিতে মার্কিন কোন প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে নির্দেশ দেন রেজা রাব্বানি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে