,

নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে বিতর্ক ‘পর্যালোচনা’ করছেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার দূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের যোগাযোগের খবর নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে উদ্ভূত ‘পরিস্থিতি যাচাই’ করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মাইকেল ফিন কথা বলেছেন বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পর থেকেই ফ্লিনকে নজরদারিতে রাখা হয়েছে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফিনের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফিন অবশ্য শুরু থেকেই বলেছেন, নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে না থাকা নাগরিকদের (প্রাইভেট সিটিজেন) কূটনৈতিক কার্য সম্পাদন অবৈধ। একজন প্রাইভেট সিটিজেন হিসেবে ফ্লিন ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ার আগেই গত বছরের শেষের দিকে দূতের সঙ্গে কথা বলেছিলেন।

এ বিষয়ে সোমবার বিকেলে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) পরিস্থিতি পর্যালোচনা করছেন। জেনারেলে ফ্লিনের সঙ্গে ভাইস-প্রেসিডেন্টের (পেন্স) কী কথা হয়েছে, তা নিয়েও কথা বলছেন তিনি (ট্রাম্প)।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা