,

রেললাইনে বাঁশ ব্যবহার বিপজ্জনক নয়: সংসদে রেলমন্ত্রী

news-image

রেললাইনে বাঁশ ব্যবহার বিপজ্জনক নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
সোমবার জাতীয় সংসদে এ কে এম মাঈদুল ইসলাম এমপির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘ব্রিজের অবকাঠামোতে কখনই বাঁশ ব্যবহার করা হয় না। ট্রেন চলাচলের ফলে কোনো কোনো স্লিপার আঁকাবাঁকা হয়ে যাওয়া রোধে স্থানীয়ভাবে রেল কর্মচারীরা হয়ত বাঁশ ব্যবহার করে থাকতে পারেন, যা কোনোভাবেই বিপজ্জনক নয়। ব্যবহৃত ওই বাঁশ কোনো ধরণের ভার বহন করে না।’
ফিরোজা বেগম চিনু এমপির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেলের যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১০ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা সরকার অনুমোদন দিয়েছে। এর আওতায় রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, পুরাতন ইঞ্জিন ও যাত্রীবাহী কোচের পরিবর্তে নতুন যাত্রীবাহী কোচ সংগ্রহ ইত্যাদিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
প্রসঙ্গত, বিকাল ৪টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে