,

আ.লীগ নেতাকে অপহরণ ব্যর্থ চেষ্টা গ্রেফতার ২

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরকে অপহরণ করার অভিযোগে হৃদয় (২২) ও রফিক (২৫) নামে দুই যুবককে ঘটনা স্হল আটক করেছে পুলিশ ।সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর-শহরের পুনিয়াউট এলাকা থেকে তাদের আটক করা হয়।  রফিক উদ্দিন ঠাকুর সাংবাদিকদের জানান, আমি পৈরতলা যাওয়ার পর আমার সঙ্গে দেখা করার জন্য একজন ফোন করে সামনে দিকে এগোতে বলেন। আমি এগিয়ে পুনিয়াউট এলাকার একটি ‘স’ মিলের সামনে গেলে দুইজন লোক আমাকে জোরপূর্বক ‘স’ মিলের ভেতরে নিয়ে গিয়ে এক তরুণীর সঙ্গে আমার অশ্লীল ছবি তোলার ভয় দেখিয়ে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেন।
তিনি আরও জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে। এসময় পুলিশ দুই অপহরণকারীকে আটক করলেও ওই তরুণীসহ বাকি তিন অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, রফিক উদ্দিন ঠাকুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।তাদের বিরুদ্ধে অপহরন মামলা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের