,

সূর্যসেন হল থেকে অস্ত্রসহ গ্রেফতার ৭

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে রবিবার রাতে দেশীয় অস্ত্রসহ বহিরাগত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, রবিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রভোস্ট এবং শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। তাদেরকে সূর্যসেন হলের ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে আটক করা হয়।

আটকরা হলেন লিমন, রিয়াজ, সানি, টিটন, সজীব, তপু ও ইমন হোসেন।

কক্ষগুলো থেকে ডেটোনেটর, স্প্লিন্টার, সালফার জাতীয় দ্রব্য পাওয়া যায়, যেগুলো দিয়ে ককটেল বানানো যায়। এছাড়া চাইনিজ কুড়াল, রামদা, ইয়াবার পলিথিনের প্যাকেট এবং একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের