,

‘বাহুবলি-টু’ তে শাহরুখ!

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার একটি বাহুবলি-দ্য কনক্লুশন বাবাহুবলি-টু। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। নির্মাতা এসএস রাজামৌলি জানিয়েছেন, প্রথম সিনেমার চেয়ে আরো ভালো হবে সিক্যুয়েলটি।

এদিকে অনেকদিন ধরেই গুঞ্জন উঠেছে সিনেমাটিতে বেশ কয়েকজন দক্ষিনী অভিনেতাকে ক্যামিও দৃশ্যে দেখা যাবে। এই তালিকায় রয়েছেন সুরিয়া ও মোহনলালের মতো তারকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে এই তালিকায় আরো একটি নাম যোগ করেছেন তা হলো- বলিউড কিং শাহরুখ খান।

ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। সিনেমাটির ব্যয় প্রায় ২০০ কোটি রুপি। তবে এরই মধ্যে সিনেমাটির বিভিন্ন স্বত্ব বিক্রি করে সিনেমাটি প্রায় ৫০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। এর আগে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৬০০ কোটি রুপি।

আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে বাহুবলি-দ্য কনক্লুশন। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দি, মালায়ালামসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের