,

আখাউড়া আগুনে পোড়াঁ গলা কাটা ১ ব্যক্তির লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আলামত নষ্ট করতে দুর্বৃত্তরা নিহতের শরীর আগুনে জ্বলসে দেয়। গত রোববার গভীর রাতে পৌর এলাকার টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার সকালে  লাশ উদ্ধার করেছে। এসময় ওই ঘর থেকে একটি ব্যাগ, একটি ট্রেনের টিকেট ও হাসপাতালের একটি ফরম উদ্ধার করে পুলিশ। জনবহুল ও রাস্তার পাশের একটি ঘরে সংঘঠিত এ পাশবিক হত্যাকান্ডে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার একটি টিনের ঘর থেকে আগুন পোড়া গন্ধ পেয়ে ভিতরে প্রবেশ করে একটি মৃতদেহ দেখতে পেয়ে পৌর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিনকে খবর দেয়। জালাল উদ্দিন বিষয়টি পুলিশকে জানালে বেলা ১১টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে পড়ে থাকা গত রোববার আন্ত:নগর ট্রেনের টিকেট ও ঢাকা বেসরকারি  হাসপাতালের ফরম একটি কাগজ উদ্ধার হয়। ওই ফরমে রোগীর নামের ঘরে  হালিম লেখা রয়েছে।এ ব্যাপারে সাবেক পৌর কাউন্সিলর জালাল উদ্দিন বলেন, কেউ শত্রুতা বশত অথবা টাকা পয়সা নিতে পরিকল্পিত ভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। জানতে চাইলে ওই ঘরের মালিক হিরন মিয়া বলেন, ওই ঘরে কেউ থাকতো না। ঘরটির দরজা বাহির থেকে শিকল দেয়া ছিল।  কে বা কারা ওই ব্যক্তিকে এখানে এনে হত্যা করেছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার সাথে যোগাযোগ করা হলে তিনি আগুনে পোড়াঁ গলাকাটা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেনও  জানান, তার মুখ ব্যতীত সারা শরীর পুড়ে গেছে।এ ব্যাপারে আখাউড়া থানায় হত্যা মামলা হবে। লাশ ময়না তদন্তের ব্যবস্হা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের