,

আবারও নেয়া হতে পারে এসএসসির গণিত পরীক্ষা

news-image

ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে এই পরীক্ষা আবারও নেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের সম্ভাব্য বিভিন্ন উৎস আমরা বন্ধ করেছি। এর সফলতাও পেয়েছিলাম। গত দু-তিন বছর ধরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কিন্তু এখন তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছে। সব দিক বন্ধ করে শিক্ষকদের হাতে প্রশ্ন তুলে দিয়েছি। এখন সেখান থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে। আমরা বরদাস্ত করবো না। দোষীদের ধরবোই। পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নাহিদ আরো বলেন, শিক্ষকদের মধ্যে এ রকম অসৎ ব্যক্তির সংখ্যা সীমিত। অসৎ শিক্ষকদের ধরিয়ে দিতে সব শিক্ষকের প্রতি আহ্বান জানান তিনি। অসৎ শিক্ষকদের কাছ থেকে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বারের মতো প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে গতকাল রোববার। ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্ন ফাঁসের এ অভিযোগ স্বয়ং ঢাকা বোর্ডের চেয়ারম্যানও স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের