,

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার

news-image

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হ্নীলা পয়েন্ট দিয়ে পাচারের সময় ২ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার ভোর ৫ টার দিকে ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে হ্নীলা বিওপির জওয়ানরা হ্নীলা ইউনিয়নের উয়াব্রাং লবণের মাঠ এলাকা থেকে ইয়াবার এই চালনটি আটক করে। তবে চোরাচালানকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে বস্তায় মুড়ানো প্যাকেটগুলো ফেলে কেওড়া বন দিয়ে নাফনদীর দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ। এগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা