,

ইউটিউবে আসিফের ‘এই শোন’

news-image

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘এই শোন’ গানের মিউজিক ভিডিও সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। আসিফের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী মোহনা।

ভিডিওতে আসিফ ও মোহনা ছাড়াও মডেল হিসেবে অংশ নিয়েছেন সোহানা ও মাহিন। ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন পরিচালক তপু খান ও আনিসুর রহমান রাজীব।

গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘রোমান্টিক একটি গান। ভিডিওতে সুন্দর একটা গল্প আছে। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালোই লাগবে।’

এদিকে কণ্ঠশিল্পী মোহনা বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে এর আগেও আমি গান করেছি। আমাদের গাওয়া প্রতিটি গান হিট হয়েছে। যুগের চাহিদার কারণে গানের ভিডিও এখন বেশি নির্মাণ হচ্ছে। শ্রোতারা ভিডিওতেই গান শুনতে এখন বেশি পছন্দ করেন। আমার নিজের গানের ভিডিও অনেক ভালো লাগে। কারণ শ্রোতাদের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়। আশা করছি, ‘এই শোন’ গানের ভিডিওটিও জনপ্রিয়তা পাবে।”

‘এই শোন’ গানটি লিখেছেন জীবন মাহমুদ। মাহফুজ ইমরানের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা